Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
গুজবের জবাব-Gujober Jobab

পৃথিবীর মানুষ সত্যগুলো জানুক

গুজবের জবাব-Gujober Jobab

পৃথিবীর মানুষ সত্যগুলো জানুক

  • Home
  • Home
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Answer to the Rumorগুজবের জবাববাংলাদেশ আওয়ামীলীগ নিয়ে প্রোপাগান্ডার উত্তরRumor against Bangladesh Awami League

আওয়ামীলীগ কি জাসদের ৩০ হাজার কর্মীকে হত্যা করেছিলো?

Unknown's avatar
By gujoberjobab
January 1, 2026 3 Min Read
0

আমাদের বিরুদ্ধে (বাংলাদেশ আওয়ামীলীগ) একটা অন্যতম প্রোপাগান্ডা হচ্ছে আমরা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৩০ হাজার কর্মীকে আমাদের নানা অঙ্গসংগঠন ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মিলে হত্যা করে ফেলেছি বঙ্গবন্ধুর আমলে।

এই সংখ্যা বাংলাদেশীয় প্রোপাগান্ডা স্টাইলে কখনো হয়েছে ৯ হাজার, কখনো ২৫ হাজার, কখনো ৪০ হাজার।

এটা নিয়ে ভিডিও বানাচ্ছি ফলে পড়তে হচ্ছে প্রচুর। এই পর্যন্ত যা পেয়েছি সেটার একটা সারমর্ম পাঠকদের জানাতে চাই।

একটা কথা জেনে রাখা দরকার যে, জাসদ দল হিসেবে কেন্দ্রীয়ভাবে কখনোই জাসদের কত নেতা-কর্মী বঙ্গবন্ধুর আমলে নিহত হয়েছে সেটার তালিকা তৈরী করেনি হাজার সুযোগ পাওয়ার পরেও। কেন করেনি এটা একটা রহস্য বটে।

এত কর্মী খুন করবার পরেও জাসদের সব খন্ডিত অংশই আওয়ামীলীগের সাথে ছিলো, মন্ত্রী হয়েছে, এম পি হয়েছে। খুনীদের সাথে কেন ছিলো এই প্রশ্নও সেইসব প্রোপান্ডিস্টরা তোলে না। কেউ কি তার ৩০ হাজার কর্মীর হত্যাকারীদের সাথে রাজনীতি করতে পারে আদৌ?

জাসদ গঠিত হয় ১৯৭২ সালের ৩১ শে অক্টোবর। বঙ্গবন্ধুকে হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ অগাস্ট খুব ভোরে। ৩১ অক্টোবর ১৯৭২ থেকে ১৪ অগাস্ট ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু প্রশাসনের কাছে থাকে ১০১৭ দিন সময়। ৩০ হাজার জাসদ কর্মীকে হত্যা করতে হলে প্রতিদিন ২৯ দশমিক ৪৯ জন তথা ৩০ জনকে হত্যা করবার কথা। (চিল্লায়া বলেন ঠিক কিনা?)

জাসদের মুখপত্র পত্রিকা দৈনিক গণকন্ঠ দাবী করছে ১৯৭২ থেকে ১৯৭৪ পর্যন্ত জাসদের কর্মী নিহত হয়েছে ১১১ জন। উল্লেখ্য যে- ১৯৭৫ সালের ১৫ অগাস্ট পর্যন্ত হিসেব পাইনি।

আবার এই নিহত ঠিক কিভাবে হয়েছে সেটার ব্যখ্যা নেই, তবে হত্যার সংবাদ রয়েছে। মানে এই হত্যার সব কি আওয়ামীলীগের নেতা কর্মী করেছে নাকি আইন শৃংখলা বাহিনীর সদস্যরা করেছে নাকি নিজস্ব কোন্দলেও কেউ নিহত হয়েছে, এগুলোর কিছুরই পরিষ্কার উল্লেখ নেই।

যাই হোক, গণকন্ঠের সংবাদ থেকে প্রাপ্ত তথ্যমতে নিহতের সংখ্যা-

১৯৭২ সালে ৬ জন,

১৯৭৩ সালে ৪৩ জন,

১৯৭৪ সালে ৬৮ জন

এই ১১১ জন হিসেবের মধ্যেও কিছুটা বিভ্রান্তি আছে। দাবী করা হয় ১৯৭৪ সালের ১৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসা ঘেরাও করতে গিয়ে জাসদের ৫০ জন নিহত হয়েছে যা এই ১১১ জন সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত।

কিন্তু এই ঘটনার খোঁজ করতে গিয়ে আমি ১৮ মার্চের পত্রিকা ঘেঁটে দেখলাম এবং তার পরের কয়েকদিনের পত্রিকা ঘেটে দেখলাম যে সর্বোচ্চ নিহতের তথ্য পাওয়া যায় ৬ জনের।

অন্যদিকে জাসদের মোহাম্মদপুর শাখার তরফ থেকে তারা প্রেরণার মুখ নামে একটি পুস্তিকা প্রকাশ করে, হতাহতের তথ্য সহ। ১৯৮২ সালের ১৪ ফেব্রুয়ারী তারা এই তালিকাটি প্রকাশ করে। যেখানে ১৯৭৩ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত জাসদের কত কর্মী নিহত হয়েছে, সেটি উল্লেখ রয়েছে।

এই হিসেব অনুযায়ী ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত নিহতের সংখ্যা পাওয়া যায় ১১৭ জন, ১৯৭৬ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত ৮৯ জন

জাসদের মোহাম্মদপুর শাখার তথ্যমতে নিহতের সংখ্যা-

১৯৭২ সালে ৬ জন

১৯৭৩ সালে ৬৭ জন

১৯৭৪ সালে ৩৩ জন

১৯৭৫ সালে ১১ জন (কিন্তু এটা কোন মাস পর্যন্ত তার উল্লেখ নেই)

১৯৭৬ সালে ২৬ জন

১৯৭৭ সালে ১৪ জন

১৯৭৮ সালে ৯ জন

১৯৭৯ সালে ১৬ জন

১৯৮০ সালে ১৪ জন

১৯৮১ সালে ১০ জন নিহতের সংখ্যা উল্লেখ রয়েছে

মোশতাক, জয়া ও সায়েমের আমলে জাসদের ৮৯ জন নিহত নিয়ে একটি কথাও প্রোপাগান্ডিস্টরা বলে না। কেন বলেনা কে জানে…

জাসদের এই ১১১ কিংবা ১১৭ জন নিহতও রাস্তা দিয়ে হাঁটতে সরকার মেরে ফেলেছে, ব্যাপারটা এমন নয়। এরা চড়াও হয়েছে কখনো পুলিশের উপর, কখনো রক্ষী বাহিনীর উপর, কখনো আওয়ামীলীগের নেতা কর্মীদের উপর। জাসদের বড় নেতা মাহবুবুর রহমান সাদীই নিজে তাঁর গ্রন্থে তাদের সন্ত্রাসী কর্মকান্ডের কথা পরিষ্কার করে উল্লেখ করে গেছেন। এই বিষয়ে অসংখ্য তথ্য-প্রমাণও রয়েছে আমার কাছে।

অন্যদিকে ১৯৭২ থেকে ১৯৭৫ সালের ৩ অগাস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের কতজনকে হত্যা করা হয় তারও একটি আনুমানিক তালিকা পাওয়া গেছে। এই তালিকাটি প্রস্তুত হয়েছে শুধুমাত্র বাংলার বাণীতে প্রকাশিত সংবাদ থেকে।

উল্লেখিত সময় পর্যন্ত নিহতের সংখ্যা ১৬২ জন। সেক্ষেত্রে ১৯৭৫ সালের পুরোটার হিসেব করলে সে সংখ্যা ছাড়িয়ে যাবে উল্লেখিত সংখ্যার দিগুন থেকে তিনগুন পর্যন্ত। ১৯৭৫ সালে ১৬ অগাস্টে ইংল্যান্ডের গার্ডিয়ান পত্রিকা বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর ২০০ জন আওয়ামীলীগ নেতা কর্মীদের খুনের সংবাদ শিরোনামে প্রকাশ করে।

বাংলার বাণীতে প্রকাশিত তথ্য অনুযায়ী ১৯৭২ থেকে ১৯৭৫ সালে ৩ অগাস্ট পর্যন্ত নিহতের সংখ্যা-

১৯৭২ সালে ২৭ জন

১৯৭৩ সালে ৫২ জন

১৯৭৪ সালে ৪৪ জন

১৯৭৫ সালে ৩৯ জন ( ৩ অগাস্ট পর্যন্ত)

বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ, সহযোগী লীগের ১৬২ জনকে হত্যা করবার পরেও সেটি নিয়ে আলাপ নেই প্রোপাগান্ডিস্টদের। কেন নেই এটাও প্রশ্ন আমার।

আবার জাসদের গণবাহিনী প্রধান পঙ্গু মুক্তিযোদ্ধা কর্ণেল আবু তাহেরকে ৭ দিনের মধ্যে সামরিক ট্রায়াল করে প্রহসনের বিচারে ফাঁসী দিয়ে দেয় তারই অন্তরঙ্গ বন্ধু মেজর জেনারেল জিয়াউর রহমান। যেই জিয়াকে ৭ নভেম্বর ১৯৭৫ ইং তারিখে এই আবু তাহেরই বাঁচিয়ে এনেছিলো। এটা নিয়েও প্রোপাগান্ডিস্টরা কথা বলে না। কেন বলে না?

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook

Like this:

Like Loading…

Related

Tags:

Answer to the Propagandaবাংলাদেশ আওয়ামীলীগBangladesh Awami LeagueTruth Exposed
Unknown's avatar
Author

gujoberjobab

আমরা বাংলাদেশী কিছু নাগরিকবৃন্দ এক হয়েছি সোঁতয় উদঘাটন করতে। বাংলাদেশে যত ঐতিহাসিক, রাজনৈতিক, সামাজিক ঘটোনা রয়েছে সেখানে রয়েছে প্রুর অপঃতথ্য, মিথ্যে আর মনগড়া গল্প। বিশেষ করে বাংলাদেশে আওয়ামীলীগের বিরুদ্ধে তো মিথ্যে প্রোপাগান্ডার কোনো শেষ নেই। আমরা এসেছি সেসব মিথ্যে গুড়িয়ে দিতে। সবাইকে সত্যটা জানাতে, তথ্য, নথি, ছবি, ডকুমেন্ট দিয়ে। আমাদের সাথে আপনার ভ্রমণ সুন্দর হোক। এই ব্লগে প্রকাশিত লেখাটি আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও ভাবনার ফলাফল যা যথাযথ নথিপত্র ও রেফারেন্স দ্বারা সমৃদ্ধ ও সমর্থিত। লেখাটি আপনার ভালো নাও লাগতে পারে, পছন্দ না-ও হতে পারে। আমাদের সাথে হয়ত আপনি একমত হবেন না কিন্তু আমরা ধন্যবাদ জানাই আপনি এই সাইটে এসেছেন, আমাদের লেখাটি কষ্ট করে পড়েছেন আপনার সময় ব্যয় করে, এটিও পরম পাওয়া। সবার মতামত এক হতে হবে এমন কোনো কথা নেই। দ্বিমত থাকবে, তৃতীয় মত থাকবে কিংবা তারও বেশী মতামত থাকবে আবার সেটির পাল্টা মতামত থাকবে আর এইভাবেই মানুষ শেষ পর্যন্ত তাঁর নিজের চিন্তাকে খুঁজে ফেরে নিরন্তর। আর লেখাটি ভালো লাগলে কিংবা আপনার মতের সাথে দ্বন্দ্বের তৈরী না করলে সেটি আমাদের জন্য বড় সৌভাগ্য। আমরা সেটির জন্য আনন্দিত। গুজবের জবাবে সত্য পাঠ শুভ হোক, আনন্দের হোক, এই চাওয়া।

Follow Me
Other Articles
Next

শেখ কামাল কি ব্যাংক ডাকাতি করেছিলেন?

No Comment! Be the first one.

এই ব্লগে প্রকাশিত লেখাটি আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও ভাবনার ফলাফল যা যথাযথ নথিপত্র ও রেফারেন্স দ্বারা সমৃদ্ধ ও সমর্থিত। লেখাটি আপনার ভালো নাও লাগতে পারে, পছন্দ না-ও হতে পারে। আমাদের সাথে হয়ত আপনি একমত হবেন না কিন্তু আমরা ধন্যবাদ জানাই আপনি এই সাইটে এসেছেন, আমাদের লেখাটি কষ্ট করে পড়েছেন আপনার সময় ব্যয় করে, এটিও পরম পাওয়া। সবার মতামত এক হতে হবে এমন কোনো কথা নেই। দ্বিমত থাকবে, তৃতীয় মত থাকবে কিংবা তারও বেশী মতামত থাকবে আবার সেটির পাল্টা মতামত থাকবে আর এইভাবেই মানুষ শেষ পর্যন্ত তাঁর নিজের চিন্তাকে খুঁজে ফেরে নিরন্তর। আর লেখাটি ভালো লাগলে কিংবা আপনার মতের সাথে দ্বন্দ্বের তৈরী না করলে সেটি আমাদের জন্য বড় সৌভাগ্য। আমরা সেটির জন্য আনন্দিত। গুজবের জবাবে সত্য পাঠ শুভ হোক, আনন্দের হোক, এই চাওয়া। আপনার এবং আপনাদের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি সব সময়। Cancel reply

Copyright 2026 — গুজবের জবাব-Gujober Jobab. All rights reserved. Blogsy WordPress Theme
%d